ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: হারনেস ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মক্ষেত্রে মানসিক শান্তি ও নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? ফিফায় ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা নেই উয়েফার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

টানা বৃষ্টির কারণে রংপুর নগরীর বিভিন্ন নিচু এলাকা ও অন্তত ১০টি প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতে শহরের বহু জায়গায় পানি জমে যায়। হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়, অনেক স্থানে দোকানপাটেও পানি ঢুকে পড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শহরের মাস্টারপাড়া, বাবুখা, চারতলা মোড় কলোনি, পার্কের মোড়সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি দেখা গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

মাস্টারপাড়ার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় একই সমস্যা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুরে প্রায় ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জলাবদ্ধতার অন্যতম কারণ।

রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ চলছে এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন

টানা বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

আপডেটের সময়: ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

টানা বৃষ্টির কারণে রংপুর নগরীর বিভিন্ন নিচু এলাকা ও অন্তত ১০টি প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতে শহরের বহু জায়গায় পানি জমে যায়। হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়, অনেক স্থানে দোকানপাটেও পানি ঢুকে পড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  ঢাকায় ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, আহত ২,৪৮৮

শহরের মাস্টারপাড়া, বাবুখা, চারতলা মোড় কলোনি, পার্কের মোড়সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি দেখা গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

মাস্টারপাড়ার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় একই সমস্যা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন