ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

টানা বৃষ্টির কারণে রংপুর নগরীর বিভিন্ন নিচু এলাকা ও অন্তত ১০টি প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতে শহরের বহু জায়গায় পানি জমে যায়। হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়, অনেক স্থানে দোকানপাটেও পানি ঢুকে পড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শহরের মাস্টারপাড়া, বাবুখা, চারতলা মোড় কলোনি, পার্কের মোড়সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি দেখা গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

মাস্টারপাড়ার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় একই সমস্যা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুরে প্রায় ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জলাবদ্ধতার অন্যতম কারণ।

রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ চলছে এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

টানা বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

আপডেটের সময়: ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

টানা বৃষ্টির কারণে রংপুর নগরীর বিভিন্ন নিচু এলাকা ও অন্তত ১০টি প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতে শহরের বহু জায়গায় পানি জমে যায়। হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়, অনেক স্থানে দোকানপাটেও পানি ঢুকে পড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহরের মাস্টারপাড়া, বাবুখা, চারতলা মোড় কলোনি, পার্কের মোড়সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি দেখা গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কার না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

মাস্টারপাড়ার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় একই সমস্যা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

আরও পড়ুনঃ  এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন