ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার অতীতের ভুলের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ বিভিন্ন এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ডিএমপির মুখপাত্র বলেন, রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। চলতি বছরের এপ্রিলে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা থাকায় আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নিউমার্কেট এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্তে তার নাম আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীসহ দেশের সব শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মুখপাত্র।

তিনি আরও বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তবে তার গন্তব্য ছিল মালয়েশিয়া।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

২০০৫ সালে গ্রেফতারের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি

টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

আপডেটের সময়: ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ডিএমপির মুখপাত্র বলেন, রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। চলতি বছরের এপ্রিলে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা থাকায় আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নিউমার্কেট এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্তে তার নাম আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুনঃ  ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে