ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ ৪ লাখ কৃষকের জেলায় টিএসপি মাত্র ১ হাজার ৪৫ টন, সার বরাদ্দ বাড়ানোর দাবি এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার ‘আয়নাঘর’ আর নয়, গুমের প্রতিটি অপরাধীর বিচার হবে: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার ই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, থাকবে লাইসেন্স-ফিটনেসের বাধ্যবাধকতা খাদ্যগুদামে অনিয়ম ঠেকাতে কঠোর সরকার, ভাঙা হবে সিন্ডিকেট: খাদ্যমন্ত্রী যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর একটি হাই স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আমেরিকাস হাই স্কুলের বেসবল মাঠের কাছে এক ব্যক্তির হাতে ছুরি থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে তিন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এল পাসো কাউন্টি শেরিফের দপ্তরের কমান্ডার জেরোম ওয়াশিংটন জানান, আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের প্রত্যেকের বয়স ১৪ বছর। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এরই মধ্যে দুজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, একজন শিক্ষার্থীকে রক্ষা করতে এগিয়ে যাওয়ার সময় অপর দুই শিক্ষার্থীও আহত হন। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘বিচ্ছিন্ন হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে স্কুলের কাছ থেকে আটক করা হয়। পুলিশ বলছে, কোনো ধরনের বড় ধরনের গোলযোগ ছাড়াই তাকে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অন্তত তিনটি অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬

তবে আটক ব্যক্তি ওই স্কুলের শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হামলার পেছনে কী কারণ ছিল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে ঘটনার সময় স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের নিরাপদে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তদন্তে এল পাসো কাউন্টি শেরিফের দপ্তরের পাশাপাশি টেক্সাস রেঞ্জার্স ও স্কুল ডিস্ট্রিক্ট পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মানসিক সহায়তা দিতে কাউন্সেলিং সেবা চালু করা হবে।

স্কুল বোর্ডের সভাপতি মাইকেল নাহেরা বলেন, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের প্রধান অগ্রাধিকার। তদন্ত চলাকালীনও স্কুল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

এদিকে টেক্সাসের অঙ্গরাজ্য সিনেটর সিজার ব্লাঙ্কো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশাপাশি শিক্ষক-কর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: এবিসি নিউজ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির

টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর

আপডেটের সময়: ০৩:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর একটি হাই স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আমেরিকাস হাই স্কুলের বেসবল মাঠের কাছে এক ব্যক্তির হাতে ছুরি থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে তিন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এল পাসো কাউন্টি শেরিফের দপ্তরের কমান্ডার জেরোম ওয়াশিংটন জানান, আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের প্রত্যেকের বয়স ১৪ বছর। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এরই মধ্যে দুজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, একজন শিক্ষার্থীকে রক্ষা করতে এগিয়ে যাওয়ার সময় অপর দুই শিক্ষার্থীও আহত হন। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘বিচ্ছিন্ন হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে স্কুলের কাছ থেকে আটক করা হয়। পুলিশ বলছে, কোনো ধরনের বড় ধরনের গোলযোগ ছাড়াই তাকে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অন্তত তিনটি অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২ হাজার

তবে আটক ব্যক্তি ওই স্কুলের শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হামলার পেছনে কী কারণ ছিল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে ঘটনার সময় স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের নিরাপদে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তদন্তে এল পাসো কাউন্টি শেরিফের দপ্তরের পাশাপাশি টেক্সাস রেঞ্জার্স ও স্কুল ডিস্ট্রিক্ট পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  ৬৭০০ কিমি পাড়ি দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা