ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনা করলেই আইনি নোটিশ, বিতর্কে অভিনেতা যশ ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী চরাঞ্চলের ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ আরও ৩০ বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী শেরপুর সীমান্তে দুই অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মদ জব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালে বন্যায় মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালেই ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

দুর্গত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান কাজে নিরাপত্তাবাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫৭৫। তারা ৩৬টি দেশের নাগরিক। এর মধ্যে ভারতের ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ জন নাগরিক রয়েছেন। এছাড়া ৩৩ জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ রয়েছেন।

গত বুধবার (২৬ আগস্ট) নেপাল-চীন সীমান্তের হিমালয় এলাকায় হিমবাহ ধসের পর হঠাৎ করে ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও এই দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষের কারণে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়।

আরও পড়ুনঃ  লন্ডন মিশনে নতুন দায়িত্বে মোহাম্মদ আব্দুল মুহিত

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও চীনের প্রায় ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন মানবিক সংস্থা। দুর্গতদের কাছে খাবার, পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

সূত্র: বিবিসি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনা করলেই আইনি নোটিশ, বিতর্কে অভিনেতা যশ

নেপালে বন্যায় মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২ হাজার

আপডেটের সময়: ১১:১৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালেই ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রার দাম কত?

দুর্গত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান কাজে নিরাপত্তাবাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫৭৫। তারা ৩৬টি দেশের নাগরিক। এর মধ্যে ভারতের ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ জন নাগরিক রয়েছেন। এছাড়া ৩৩ জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ রয়েছেন।

গত বুধবার (২৬ আগস্ট) নেপাল-চীন সীমান্তের হিমালয় এলাকায় হিমবাহ ধসের পর হঠাৎ করে ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  পাঁচ বছর পর বাড়ি ফিরে মাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ

চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও এই দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষের কারণে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়।

আরও পড়ুনঃ  ৬৪ জেলায় মন্ত্রীদের বিশেষ দায়িত্ব