ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম জিয়াউর রহমানের পথ ধরে রাষ্ট্র পুনর্গঠনে তারেক রহমান? এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের কড়া মন্তব্যে উত্তপ্ত মার্কিন রাজনীতি: সিএনএন ও নিউইয়র্ক টাইমস নিয়ে ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের কারণে দেশটির দুই শীর্ষ গণমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

ওভাল অফিসে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সিএনএনকে “নির্বোধ” বলে উল্লেখ করেন এবং নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে “রাষ্ট্রদ্রোহিতার শামিল” হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম ইরানকে যুদ্ধক্ষেত্রে সফল দেখানোর মতো করে খবর প্রকাশ করছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে “সফলভাবে এগোচ্ছে” এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে ভিন্ন চিত্র তুলে ধরছে, যা জনমতকে বিভ্রান্ত করতে পারে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছিল, চলমান সংঘাতে ইরান পুরোপুরি পরাজিত না হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে পারে—এই বিশ্লেষণকে ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

এ নিয়ে নতুন করে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান

ট্রাম্পের কড়া মন্তব্যে উত্তপ্ত মার্কিন রাজনীতি: সিএনএন ও নিউইয়র্ক টাইমস নিয়ে ক্ষোভ

আপডেটের সময়: ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের কারণে দেশটির দুই শীর্ষ গণমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

ওভাল অফিসে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সিএনএনকে “নির্বোধ” বলে উল্লেখ করেন এবং নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে “রাষ্ট্রদ্রোহিতার শামিল” হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম ইরানকে যুদ্ধক্ষেত্রে সফল দেখানোর মতো করে খবর প্রকাশ করছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে “সফলভাবে এগোচ্ছে” এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে ভিন্ন চিত্র তুলে ধরছে, যা জনমতকে বিভ্রান্ত করতে পারে।

আরও পড়ুনঃ  প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছিল, চলমান সংঘাতে ইরান পুরোপুরি পরাজিত না হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে পারে—এই বিশ্লেষণকে ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে

এ নিয়ে নতুন করে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।