মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের কারণে দেশটির দুই শীর্ষ গণমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
ওভাল অফিসে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সিএনএনকে “নির্বোধ” বলে উল্লেখ করেন এবং নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে “রাষ্ট্রদ্রোহিতার শামিল” হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম ইরানকে যুদ্ধক্ষেত্রে সফল দেখানোর মতো করে খবর প্রকাশ করছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে “সফলভাবে এগোচ্ছে” এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে ভিন্ন চিত্র তুলে ধরছে, যা জনমতকে বিভ্রান্ত করতে পারে।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছিল, চলমান সংঘাতে ইরান পুরোপুরি পরাজিত না হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে পারে—এই বিশ্লেষণকে ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।
এ নিয়ে নতুন করে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।
প্রতিবেদকের নাম 
























