ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনের কূটনৈতিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

নিউইয়র্কে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুনঃ  সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাইডলাইন বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ট্রাম্প এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  স্বর্ণের নতুন দাম

তবে এ বৈঠককে দ্বিপক্ষীয় বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনের কূটনৈতিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

নিউইয়র্কে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুনঃ  কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়

এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাইডলাইন বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ট্রাম্প এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ

তবে এ বৈঠককে দ্বিপক্ষীয় বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।