ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“ডুবাইয়া ধান কাটন লাগতাছে, এইরম সুহে আছি আমরা”

নেত্রকোণার আটপাড়া উপজেলার সুমাইখালী হাওরের ষাটোর্ধ্ব কৃষক লতিফ মিয়া কোমরসমান পানিতে দাঁড়িয়ে ভেসে থাকা ধান কাটছিলেন। চারপাশে বিস্তীর্ণ হাওরে পানি, তার মাঝেই জীবিকার শেষ ভরসা রক্ষার লড়াই।

ধান কাটা নিয়ে হতাশ কণ্ঠে তিনি বলেন, হাওরে যে ধান লাগানো হয়েছিল তা এখন পুরোপুরি পানির নিচে। বাধ্য হয়ে পানির ভেতর ডুব দিয়ে যতটুকু পারছেন, ততটুকুই কেটে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জরুরি নির্দেশনা

ঋণ নিয়ে চাষাবাদ করা এই কৃষক আরও বলেন, আগে তো খেয়ে বাঁচতে হবে, তারপর ঋণের হিসাব। হাজার হাজার মণ ধান পানির নিচে চলে গেছে। ঠান্ডা আর কষ্টের মধ্যেও জীবিকার জন্য পানির ভেতরেই কাজ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

তিনি আক্ষেপ করে বলেন, “ডুবাইয়া ধান কাটন লাগতাছে, এইরম সুহে আছি আমরা।”

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার বিস্তীর্ণ হাওরাঞ্চল এখন পানির নিচে। কৃষকদের স্বপ্নের বোরো ধান ডুবে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির ধান এখন পানিতে নিমজ্জিত এবং ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক জায়গায় কৃষকরা বাধ্য হয়ে আধাপাকা ধানই কেটে নিচ্ছেন, যাতে অন্তত কিছু ফসল ঘরে তুলতে পারেন।

আরও পড়ুনঃ  বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

স্থানীয় কৃষকদের ভাষায়, এক রাতের বন্যায় বছরের পরিশ্রম পানির নিচে চলে গেছে। এখন জীবন বাঁচানোই সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

“ডুবাইয়া ধান কাটন লাগতাছে, এইরম সুহে আছি আমরা”

আপডেটের সময়: ০৬:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

নেত্রকোণার আটপাড়া উপজেলার সুমাইখালী হাওরের ষাটোর্ধ্ব কৃষক লতিফ মিয়া কোমরসমান পানিতে দাঁড়িয়ে ভেসে থাকা ধান কাটছিলেন। চারপাশে বিস্তীর্ণ হাওরে পানি, তার মাঝেই জীবিকার শেষ ভরসা রক্ষার লড়াই।

ধান কাটা নিয়ে হতাশ কণ্ঠে তিনি বলেন, হাওরে যে ধান লাগানো হয়েছিল তা এখন পুরোপুরি পানির নিচে। বাধ্য হয়ে পানির ভেতর ডুব দিয়ে যতটুকু পারছেন, ততটুকুই কেটে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে