ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢামেকে ডেঙ্গুতে চলতি বছর ৪২ মৃত্যু, সেপ্টেম্বরে ভর্তি ১,৪০৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি ছিল; এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও জুলাই থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। জানুয়ারিতে ৪৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ৩০, এপ্রিলে ৪১, মে মাসে ৭৫ এবং জুনে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

জুলাইয়ে ভর্তি হন ৩৭২ জন, আগস্টে ৮৪৪ জন এবং সেপ্টেম্বরে ১ হাজার ৪০৩ জন। অক্টোবরের প্রথম তিন দিনেই আরও ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেপ্টেম্বরে মৃত্যু সর্বোচ্চ

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। এ মাসে মারা গেছেন ১৩ জন। জুলাই ও আগস্টে ১০ জন করে, জানুয়ারিতে ২ জন, মার্চে ২ জন, মে মাসে ২ জন, জুনে ১ জন এবং অক্টোবরের প্রথম তিন দিনে ২ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  শুটিংয়ে পড়ে বাঁ হাঁটুতে চোট, ‘কেবিসি ১৮’-তে বসেই অনুষ্ঠান শুরু অমিতাভের

তুলনায় ২০২৫ সালে ঢামেকে ডেঙ্গুতে ১১৮ জন এবং ২০২৪ সালে ৯৫ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ গত দুই বছরে হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ২১৩ জন।

বর্তমানে ভর্তি ২৯৮ রোগী

৩ অক্টোবরের হিসাব অনুযায়ী, ঢামেকে বর্তমানে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৪১ জন পুরুষ, ৮৯ জন নারী ও ৬৮ জন শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে ৪০২ ও ৫০২ নম্বর ওয়ার্ডে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের নতুন ভবনের ৪০২, ৫০২ ও ৭০২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের মশারি সরবরাহ করা হলেও অনেকেই তা ব্যবহার করছেন না বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন

২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত

বয়সভিত্তিক হিসাবে চলতি বছর ঢামেকে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী। এ বয়সসীমায় ভর্তি হয়েছেন ৮৬২ জন। এরপর ১১ থেকে ২০ বছর বয়সী ৬২২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া ১০ বছর পর্যন্ত ৩৭৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২০৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি—৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৬ জন এবং ১০ বছর পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

তিন বছরে ভর্তি ১০ হাজারের বেশি

ঢামেকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৪০৯ জন, ২০২৫ সালে ৩ হাজার ৮৮৮ জন এবং চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন।

অর্থাৎ, গত তিন বছরে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি রোগী। চলতি বছরের সেপ্টেম্বরেই ভর্তি রোগীর সংখ্যা আগের কয়েক মাসের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীর পাশাপাশি স্বজনদের উপস্থিতিও বেশি দেখা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মশারি সরবরাহ করলেও গরম ও পর্যাপ্ত বাতাস চলাচলের অসুবিধার কারণে অনেকে তা ব্যবহার করছেন না বলে রোগীরা জানিয়েছেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে। তবে রোগী ও তাদের স্বজনরা মশারি ব্যবহার না করায় তাদেরও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

ঢামেকে ডেঙ্গুতে চলতি বছর ৪২ মৃত্যু, সেপ্টেম্বরে ভর্তি ১,৪০৩

আপডেটের সময়: ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি ছিল; এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও জুলাই থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। জানুয়ারিতে ৪৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ৩০, এপ্রিলে ৪১, মে মাসে ৭৫ এবং জুনে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

জুলাইয়ে ভর্তি হন ৩৭২ জন, আগস্টে ৮৪৪ জন এবং সেপ্টেম্বরে ১ হাজার ৪০৩ জন। অক্টোবরের প্রথম তিন দিনেই আরও ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেপ্টেম্বরে মৃত্যু সর্বোচ্চ

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। এ মাসে মারা গেছেন ১৩ জন। জুলাই ও আগস্টে ১০ জন করে, জানুয়ারিতে ২ জন, মার্চে ২ জন, মে মাসে ২ জন, জুনে ১ জন এবং অক্টোবরের প্রথম তিন দিনে ২ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী অভিনেত্রী কোয়েল মল্লিক

তুলনায় ২০২৫ সালে ঢামেকে ডেঙ্গুতে ১১৮ জন এবং ২০২৪ সালে ৯৫ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ গত দুই বছরে হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ২১৩ জন।

বর্তমানে ভর্তি ২৯৮ রোগী

৩ অক্টোবরের হিসাব অনুযায়ী, ঢামেকে বর্তমানে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৪১ জন পুরুষ, ৮৯ জন নারী ও ৬৮ জন শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে ৪০২ ও ৫০২ নম্বর ওয়ার্ডে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের নতুন ভবনের ৪০২, ৫০২ ও ৭০২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের মশারি সরবরাহ করা হলেও অনেকেই তা ব্যবহার করছেন না বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত

বয়সভিত্তিক হিসাবে চলতি বছর ঢামেকে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী। এ বয়সসীমায় ভর্তি হয়েছেন ৮৬২ জন। এরপর ১১ থেকে ২০ বছর বয়সী ৬২২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া ১০ বছর পর্যন্ত ৩৭৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২০৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি—৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৬ জন এবং ১০ বছর পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের কার্যক্রম উদ্বোধন