বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টের কারণে আবারও আলোচনায় এসেছেন। তবে তার সেই বার্তার অর্থ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে তাকে দেখা গেছে সফট প্যাস্টেল রঙের পোশাকে, মিনিমাল সাজে এবং নান্দনিক এথনিক লুকে। খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে তার উপস্থিতি প্রশংসা পেয়েছে ভক্তদের কাছ থেকে।
তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার লেখা ক্যাপশন। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

কার উদ্দেশে এমন আবেগঘন বার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। অনেকের ধারণা, বিশেষ কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন কথা লিখেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি প্রভা।
প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের বেঞ্চে বসে, কখনো ফুলের দিকে হাত বাড়িয়ে, আবার কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থাপন ভক্তদের নজর কেড়েছে।
অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের নাম 

















