ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেনমোহর আদায়ে নতুন নীতিমালা প্রণয়নের প্রশ্নে হাইকোর্টের রুল

বিবাহিত নারীর আর্থিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ ও আদায়ের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে যা বলা হয়েছে

হাইকোর্ট জানতে চেয়েছেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারা অনুযায়ী বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের—

  • মূল্যায়ন,
  • নির্ধারণ,
  • আদায়ের পদ্ধতি এবং
  • প্রক্রিয়াসংবলিত একটি নীতিমালা
আরও পড়ুনঃ  ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

কেন প্রণয়ন ও জারি করা হবে না।

এ বিষয়ে আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রিটের পটভূমি

গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার বিবাহিত নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান এবং মাহফুজ বিন ইউসুফ

কেন এই নীতিমালার প্রয়োজন

শুনানি শেষে আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিক পরিশোধ করা হলেও বাকি অংশ পরবর্তী সময়ে পরিশোধের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবে সেই বিলম্বিত দেনমোহর দীর্ঘদিন পরিশোধ করা হয় না, ফলে বহু বছর আগের নির্ধারিত অর্থের মূল্যও সময়ের সঙ্গে কমে যায়।

আরও পড়ুনঃ  নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

তার মতে, বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হলে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

দেনমোহর আদায়ে নতুন নীতিমালা প্রণয়নের প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেটের সময়: ০৭:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিবাহিত নারীর আর্থিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ ও আদায়ের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে যা বলা হয়েছে

হাইকোর্ট জানতে চেয়েছেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারা অনুযায়ী বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের—

  • মূল্যায়ন,
  • নির্ধারণ,
  • আদায়ের পদ্ধতি এবং
  • প্রক্রিয়াসংবলিত একটি নীতিমালা
আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’

কেন প্রণয়ন ও জারি করা হবে না।

এ বিষয়ে আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রিটের পটভূমি

গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার বিবাহিত নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান এবং মাহফুজ বিন ইউসুফ

কেন এই নীতিমালার প্রয়োজন

শুনানি শেষে আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিক পরিশোধ করা হলেও বাকি অংশ পরবর্তী সময়ে পরিশোধের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবে সেই বিলম্বিত দেনমোহর দীর্ঘদিন পরিশোধ করা হয় না, ফলে বহু বছর আগের নির্ধারিত অর্থের মূল্যও সময়ের সঙ্গে কমে যায়।

আরও পড়ুনঃ  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

তার মতে, বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হলে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।