ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ‘বিপ্লব সফল হলেও মানুষের কষ্ট কমেনি’—নাহিদ ইসলামের আক্ষেপ ৫ আগস্টের গণঅভ্যুত্থান: শেখ হাসিনার দেশত্যাগের পর বিশ্ব যা বলেছিল ‘৫ আগস্ট বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন’ আজ ঐতিহাসিক জু/লা/ই গ/ণ/অ/ভ্যু/ত্থা/ন দি/ব/স, দেশজুড়ে নানা আ/য়ো/জ/নে পালিত হচ্ছে দ্বি/তী/য় ব/র্ষ/পূ/র্তি বিএসটিআইয়ের পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, ব্যবহার না করার সতর্কতা নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আনা হয়।

জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকালে তা বাংলাদেশে পৌঁছায়। মরদেহ পাঠানোর সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়েছিল।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুই পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন পড়াশোনা করছিলেন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে।

আরও পড়ুনঃ  আগস্টে বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। পরে হত্যাকাণ্ডের অভিযোগে মার্কিন নাগরিক ও জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তদন্তের একপর্যায়ে ফ্লোরিডা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

আপডেটের সময়: ১০:২৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আনা হয়।

জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকালে তা বাংলাদেশে পৌঁছায়। মরদেহ পাঠানোর সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

এর আগে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়েছিল।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  ‘৫ আগস্ট বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন’