ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়নে শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা জরুরি

রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

তিনি বলেন, মহিলা দলের নেতাকর্মীরা রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় নারীরাও সমানভাবে দক্ষতা ও যোগ্যতা রাখেন।

‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ বললেন রিজভী

বিএনপির এই নেতা দলের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এনএসএ মামলায় বিতর্কিত আটক, ভারতের জেলা শাসকের বেতন থেকে কাটবে ৭ লাখ টাকা

নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

‘আপনারাই নেতৃত্বের অংশ’

রিজভী বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে জনগণের প্রতিনিধিদের মধ্য থেকেই এমপি ও মন্ত্রী নির্বাচিত হন। তাই নেতৃত্বের প্রক্রিয়ায় সাধারণ মানুষও গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুনঃ  রপ্তানিতে প্রবৃদ্ধি, তবে ইউরোপের বাজারে ধীরগতি ও পণ্য বৈচিত্র্যে ঘাটতি

এ সময় অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমন সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মহিলা দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী

আপডেটের সময়: ১২:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়নে শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা জরুরি

রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, দেশের বাজারেও সমন্বয়ের আভাস

তিনি বলেন, মহিলা দলের নেতাকর্মীরা রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় নারীরাও সমানভাবে দক্ষতা ও যোগ্যতা রাখেন।

‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ বললেন রিজভী

বিএনপির এই নেতা দলের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  অংক না পারায় ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে