ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৮৩ সময় দেখুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া মাদ্রাসার পাশে তার মালিকানাধীন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম আনিছুর রহমান (৬৮)। তিনি নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৭–৮ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

ঘটনার পর নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা সকালে থেকে দোকানপাট, ঘাট, গোডাউন এবং নৌবন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখেন।

অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

আপডেটের সময়: ১১:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া মাদ্রাসার পাশে তার মালিকানাধীন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম আনিছুর রহমান (৬৮)। তিনি নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৭–৮ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার