ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন পে স্কেলে প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে ২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা মিলিয়ে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

নতুন পে স্কেল অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হচ্ছে ৩২ হাজার টাকা। অন্যদিকে সহকারী শিক্ষক পদে মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।

আরও পড়ুনঃ  ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। বর্তমান কাঠামোয় এই গ্রেডের শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়িয়ে তা ২৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হয়ে মূল বেতন ৩২ হাজার টাকায় পৌঁছাবে। ইনক্রিমেন্টসহ দশম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুনঃ  নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

নতুন হারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হলে ২০২৮ সালের জানুয়ারি থেকে সদ্য নিয়োগ পাওয়া একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

সহকারী শিক্ষকদের বেতনও বাড়ছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে নিয়োগ পান। এই গ্রেডে বর্তমান কাঠামোয় মূল বেতন শুরু হয় ১১ হাজার টাকা থেকে। নতুন পে স্কেলে শুরুতেই তা বেড়ে ২৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুনঃ  তেল-ডাল-সার-জ্বালানিসহ ১৩ বড় ক্রয় প্রস্তাবে অনুমোদন

ইনক্রিমেন্টসহ এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা। নতুন কাঠামো অনুযায়ী ২০২৮ সাল থেকে একজন নতুন সহকারী শিক্ষকের বাড়িভাড়াসহ মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।

তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের বেতন কত হবে, তা নির্ভর করবে তাদের চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন এবং প্রাপ্ত ইনক্রিমেন্টের ওপর। এ বিষয়ে চূড়ান্ত হিসাব সরকারি প্রজ্ঞাপন জারির পরই নিশ্চিত হওয়া যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

নতুন পে স্কেলে প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার টাকা

আপডেটের সময়: ০৭:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে ২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা মিলিয়ে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

নতুন পে স্কেল অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হচ্ছে ৩২ হাজার টাকা। অন্যদিকে সহকারী শিক্ষক পদে মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।

আরও পড়ুনঃ  নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। বর্তমান কাঠামোয় এই গ্রেডের শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়িয়ে তা ২৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হয়ে মূল বেতন ৩২ হাজার টাকায় পৌঁছাবে। ইনক্রিমেন্টসহ দশম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুনঃ  ইরান-আমেরিকা সংঘাত তুঙ্গে