ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেছেন সাবেক এই গভর্নর। তাঁর জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটদের ঝুলিতে গুরুত্বপূর্ণ একটি আসন যুক্ত হলো।

মধ্যপন্থি ডেমোক্র্যাট হিসেবে পরিচিত কুপার নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে জয় পেলেন। ২০০৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির কোনো সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হলেন। ওই বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  ‘অনেক স্ত্রী ছেড়ে চলে গেছেন, অর্পিতা যাননি’: প্রসেনজিৎ

কুপারের জয়ের ফলে বর্তমান রিপাবলিকান সিনেটর থম টিলিসকে বিদায় নিতে হচ্ছে। তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন টিলিস।

আরও পড়ুনঃ  “ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

প্রচারে এগিয়ে ছিলেন কুপার

ডেমোক্র্যাট দলের সিনেট মনোনয়ন পাওয়ার পর থেকে জনমত জরিপে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলির চেয়ে ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন কুপার। হোয়াটলি এর আগে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

কুপারের সঙ্গে ব্যবধান কমাতে না পারায় একপর্যায়ে হোয়াটলির নির্বাচনী প্রচারের জন্য বরাদ্দ অর্থায়ন প্রত্যাহার করে নেয় রিপাবলিকানরা।

আরও পড়ুনঃ  ডিসেম্বর পর্যন্ত বাড়তি সতর্কতা, প্রশাসনের পাশাপাশি সক্রিয় থাকবে বিএনপি ও মিত্ররা

কেন গুরুত্বপূর্ণ এই জয়

কুপারের জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ২০১৬ সালের পর থেকে অনুষ্ঠিত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনেই নর্থ ক্যারোলাইনায় অল্প ব্যবধানে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকানদের শক্ত অবস্থান থাকা এই অঙ্গরাজ্যে সিনেট আসনটি ডেমোক্র্যাটদের পুনরুদ্ধার দলটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার প্রচেষ্টায় এটি দলটির অবস্থানকে শক্তিশালী করল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার

আপডেটের সময়: ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেছেন সাবেক এই গভর্নর। তাঁর জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটদের ঝুলিতে গুরুত্বপূর্ণ একটি আসন যুক্ত হলো।

মধ্যপন্থি ডেমোক্র্যাট হিসেবে পরিচিত কুপার নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে জয় পেলেন। ২০০৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির কোনো সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হলেন। ওই বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটে তথ্য সচিবের বক্তব্য