ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে দিনে-দুপুরে ছিনতাই, বাধা দেওয়ায় তরুণকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে এক তরুণের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই তরুণ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশে একটি কালভার্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে মামার বাড়িতে যাচ্ছিলেন মানিক। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার ব্যক্তি তাকে থামায়। তাদের একজনের পরনে পুলিশের পোশাকসদৃশ একটি কোট থাকায় তিনি প্রথমে বিষয়টিকে তল্লাশি মনে করেন। পরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে মানিকের হাতে ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

ভুক্তভোগী জানান, চারজনের একজনের কোমরে পিস্তল ছিল। পুলিশের পরিচয় দেওয়ার মতো আচরণ করায় তিনি প্রথমে সন্দেহ করেননি।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির পরনে পুলিশের পোশাক নয়, ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কোটসদৃশ পোশাক ছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

নারায়ণগঞ্জে দিনে-দুপুরে ছিনতাই, বাধা দেওয়ায় তরুণকে ছুরিকাঘাত

আপডেটের সময়: ০৫:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে এক তরুণের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই তরুণ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশে একটি কালভার্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে মামার বাড়িতে যাচ্ছিলেন মানিক। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার ব্যক্তি তাকে থামায়। তাদের একজনের পরনে পুলিশের পোশাকসদৃশ একটি কোট থাকায় তিনি প্রথমে বিষয়টিকে তল্লাশি মনে করেন। পরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে মানিকের হাতে ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

ভুক্তভোগী জানান, চারজনের একজনের কোমরে পিস্তল ছিল। পুলিশের পরিচয় দেওয়ার মতো আচরণ করায় তিনি প্রথমে সন্দেহ করেননি।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮