ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাহিদ ইসলামের অভিযোগ: ‘বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অতীতের প্রতিটি গণঅভ্যুত্থান থেকে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হলেও ক্ষমতায় গিয়ে জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, “বিএনপির ইতিহাসই প্রতারণার ইতিহাস।”

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই ব্যবস্থার মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এলেও পরে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অস্বীকার করে। এর ফলেই পরবর্তী ১৬ বছর দলটিকে একই দাবিতে আন্দোলন করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

তিনি আরও বলেন, বর্তমানে গণভোট, সংস্কার এবং জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তারা গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতান্ত্রিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশে বিদ্যুৎ সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে। অনেক মানুষ হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে সরকার কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের

সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্ত হত্যা এবং পুশ-ইন বন্ধ করতে না পারলে ‘জাতীয়তাবাদী’ পরিচয় ব্যবহার করার নৈতিক অধিকার নেই।

সমাবেশে তিনি আরও বলেন, গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে। ঝড়-বৃষ্টি বা প্রতিকূল পরিস্থিতি তাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

নাহিদ ইসলামের অভিযোগ: ‘বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস’

আপডেটের সময়: ০৭:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অতীতের প্রতিটি গণঅভ্যুত্থান থেকে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হলেও ক্ষমতায় গিয়ে জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, “বিএনপির ইতিহাসই প্রতারণার ইতিহাস।”

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই ব্যবস্থার মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এলেও পরে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অস্বীকার করে। এর ফলেই পরবর্তী ১৬ বছর দলটিকে একই দাবিতে আন্দোলন করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

তিনি আরও বলেন, বর্তমানে গণভোট, সংস্কার এবং জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তারা গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতান্ত্রিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশে বিদ্যুৎ সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে। অনেক মানুষ হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে সরকার কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?