ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পবিত্র আশুরা আজ: ত্যাগ, সত্য ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ ও শোকাবহ। মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-সদকা, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ, আর ‘আশুরা’ অর্থ দশম দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি একদিকে মুক্তি ও বিজয়ের স্মারক, অন্যদিকে ত্যাগ ও শাহাদাতের অবিস্মরণীয় দৃষ্টান্ত।

ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে সাগরের বুকে পথ সৃষ্টি হয় এবং মুসা (আ.) ও তাঁর অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার বাহিনী সাগরে নিমজ্জিত হয়। এ নেয়ামতের শুকরিয়া আদায় হিসেবে হযরত মুসা (আ.) আশুরার দিনে রোজা পালন করতেন।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

অন্যদিকে, হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

আরও পড়ুনঃ  সেমিকন্ডাক্টর শিল্পে বড় সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য

রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ করে সাহাবিদের এ রোজা পালনে উৎসাহিত করেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিগত এক বছরের ছোট গুনাহ মাফ করে দেন।

সুন্নাহ অনুযায়ী ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখা উত্তম। যারা ৯ ও ১০ মহররম রোজা রাখতে পারেননি, তারা ১০ ও ১১ মহররম রোজা রেখে সুন্নাহর অনুসরণ করতে পারেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

এবার আশুরার দিনটি শুক্রবার ও সরকারি ছুটির দিনে পড়ায় মুসল্লিদের জন্য ইবাদত-বন্দেগিতে অধিক সময় ব্যয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। জুমার নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার, নফল ইবাদত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনটি অর্থবহ করে তোলার আহ্বান জানিয়েছেন আলেমরা।

ইসলামের শিক্ষা অনুযায়ী, আশুরার মূল বার্তা হলো ধৈর্য, সংযম, সত্যের পক্ষে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ আজও মানবতার জন্য ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রেরণা হয়ে আছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

পবিত্র আশুরা আজ: ত্যাগ, সত্য ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা

আপডেটের সময়: ১২:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ ও শোকাবহ। মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-সদকা, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ, আর ‘আশুরা’ অর্থ দশম দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি একদিকে মুক্তি ও বিজয়ের স্মারক, অন্যদিকে ত্যাগ ও শাহাদাতের অবিস্মরণীয় দৃষ্টান্ত।

ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে সাগরের বুকে পথ সৃষ্টি হয় এবং মুসা (আ.) ও তাঁর অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার বাহিনী সাগরে নিমজ্জিত হয়। এ নেয়ামতের শুকরিয়া আদায় হিসেবে হযরত মুসা (আ.) আশুরার দিনে রোজা পালন করতেন।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

অন্যদিকে, হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

আরও পড়ুনঃ  স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবন থেকে পরিচালিত হবে দাপ্তরিক কার্যক্রম

রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ করে সাহাবিদের এ রোজা পালনে উৎসাহিত করেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিগত এক বছরের ছোট গুনাহ মাফ করে দেন।

সুন্নাহ অনুযায়ী ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখা উত্তম। যারা ৯ ও ১০ মহররম রোজা রাখতে পারেননি, তারা ১০ ও ১১ মহররম রোজা রেখে সুন্নাহর অনুসরণ করতে পারেন।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর