ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

পশ্চিমবঙ্গে অনুমোদন ও নিবন্ধন সংক্রান্ত যাচাই শেষে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে প্রথম ধাপের যাচাইয়ে অনিয়ম পাওয়া আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধের তালিকায় মালদার ৪৪ মাদ্রাসা

সরকারের বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি মাদ্রাসার বেশিরভাগই ‘খারিজী’ ধারার প্রতিষ্ঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।

আরও পড়ুনঃ  অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা

রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, যেসব মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে। তা না হলে সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।

জরিপের পর প্রশাসনিক ব্যবস্থা

চলতি বছরের জুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে স্বীকৃত ও অস্বীকৃত মাদ্রাসার সংখ্যা এবং কার্যক্রমের তথ্য সংগ্রহে জরিপের নির্দেশ দেন।

এরপর রাজ্যের সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ ২২টি জেলায় জরিপ পরিচালনা করা হয়। এ সময় মাদ্রাসাগুলোর পরিচালনব্যবস্থা, শিক্ষার্থীর সংখ্যা, অর্থের উৎস এবং নিবন্ধন ও অনুমোদনের অবস্থা যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ভাষ্য অনুযায়ী, ওই জরিপের ফলের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম বেশি পাওয়া গেছে—এমন ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা ২ হাজার ১৩২টি। এর বাইরে অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে ২ হাজার ৩৯৬টি।

সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক

মাদ্রাসা বন্ধের সরকারি সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক।

রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন। তার দাবি, সীমান্তবর্তী এলাকায় উগ্রবাদী তৎপরতা ঠেকাতে এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধ করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

জ্যেষ্ঠ বিজেপি নেত্রী ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও দাবি করেছেন, কিছু অনুমোদনহীন মাদ্রাসায় বাংলাদেশভিত্তিক জঙ্গিদের আশ্রয় নেওয়ার ঘটনা রয়েছে। তার ভাষ্য, শিক্ষা ব্যবস্থাকে নিয়মের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে বিজেপির বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলটির বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাদ্রাসা একটি শিক্ষা ব্যবস্থা। পুরো মাদ্রাসা শিক্ষাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে ঢালাও মন্তব্য করা গ্রহণযোগ্য নয়।

ফলে মাদ্রাসাগুলোর প্রশাসনিক যাচাই ও বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি বিষয়টি এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে বিতর্ক তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে

আপডেটের সময়: ০৮:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে অনুমোদন ও নিবন্ধন সংক্রান্ত যাচাই শেষে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে প্রথম ধাপের যাচাইয়ে অনিয়ম পাওয়া আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধের তালিকায় মালদার ৪৪ মাদ্রাসা

সরকারের বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি মাদ্রাসার বেশিরভাগই ‘খারিজী’ ধারার প্রতিষ্ঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।

আরও পড়ুনঃ  দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন

রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, যেসব মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে। তা না হলে সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।

জরিপের পর প্রশাসনিক ব্যবস্থা

চলতি বছরের জুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে স্বীকৃত ও অস্বীকৃত মাদ্রাসার সংখ্যা এবং কার্যক্রমের তথ্য সংগ্রহে জরিপের নির্দেশ দেন।

এরপর রাজ্যের সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ ২২টি জেলায় জরিপ পরিচালনা করা হয়। এ সময় মাদ্রাসাগুলোর পরিচালনব্যবস্থা, শিক্ষার্থীর সংখ্যা, অর্থের উৎস এবং নিবন্ধন ও অনুমোদনের অবস্থা যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  কারখানায় কাল থেকে চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ভাষ্য অনুযায়ী, ওই জরিপের ফলের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম বেশি পাওয়া গেছে—এমন ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা ২ হাজার ১৩২টি। এর বাইরে অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে ২ হাজার ৩৯৬টি।

সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক

মাদ্রাসা বন্ধের সরকারি সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক।

রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন। তার দাবি, সীমান্তবর্তী এলাকায় উগ্রবাদী তৎপরতা ঠেকাতে এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধ করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছে স্বর্ণের দাম, নতুন দর কত