ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ফেরার আশা নিভে যাবে না সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী হয়? যেভাবে নিশ্চিত হয় জবাবদিহি হোদেইদায় হুথিদের ঘাঁটিতে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান, নিহত ১৪ বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—কালুখালী উপজেলার মোহনপুর এলাকার মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া এলাকার সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কলেজ রোডে অভিযান

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাংশা পৌরসভার কলেজ রোডে উড ওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি

আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে তৎপরতা

চেয়ারম্যানও শুনেছেন আটকের খবর

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ আটক হয়েছেন—এমন খবর তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে ফেরার আশা নিভে যাবে না

পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস

আপডেটের সময়: ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—কালুখালী উপজেলার মোহনপুর এলাকার মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া এলাকার সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

কলেজ রোডে অভিযান

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাংশা পৌরসভার কলেজ রোডে উড ওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষাখাতে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ