ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

সুনামগঞ্জের যুবকদের দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পথে প্রাণহানি ঠেকাতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

দালালদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ

মন্ত্রী বলেন, দালালদের প্রলোভনে পড়ে সুনামগঞ্জের অনেক যুবক অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ যাত্রায় অকালে প্রাণ হারাচ্ছেন। এসব দালালকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

তিনি বলেন, বৈধভাবে বিদেশে যাওয়ার পাশাপাশি দক্ষতা ও ভাষা জ্ঞান অর্জন করেও বিদেশে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

অবৈধ অভিবাসন ঠেকাতে সচেতনতা

অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার সুফল সম্পর্কে প্রচার চালাতে হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, অবৈধ অভিবাসন প্রতিরোধে এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।

আরও পড়ুনঃ  দেশে সারের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ইতালিতে যাওয়ার নতুন সুযোগ

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেক মানুষ ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।

তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে বৈধভাবে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর

আপডেটের সময়: ০৯:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের যুবকদের দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পথে প্রাণহানি ঠেকাতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

দালালদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ

মন্ত্রী বলেন, দালালদের প্রলোভনে পড়ে সুনামগঞ্জের অনেক যুবক অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ যাত্রায় অকালে প্রাণ হারাচ্ছেন। এসব দালালকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুনঃ  বিমানের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ হয়নি, তবে কমেছে: বিমানমন্ত্রী

তিনি বলেন, বৈধভাবে বিদেশে যাওয়ার পাশাপাশি দক্ষতা ও ভাষা জ্ঞান অর্জন করেও বিদেশে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

অবৈধ অভিবাসন ঠেকাতে সচেতনতা

অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার সুফল সম্পর্কে প্রচার চালাতে হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, অবৈধ অভিবাসন প্রতিরোধে এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।

আরও পড়ুনঃ  আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা কর্মসূচি