ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক হামলাকারী পুলিশ স্থাপনায় আঘাত করে।

হামলার সময় মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পর আরেক হামলাকারী গুলি চালায় বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতীতেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

আপডেটের সময়: ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুনঃ   তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক হামলাকারী পুলিশ স্থাপনায় আঘাত করে।

হামলার সময় মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পর আরেক হামলাকারী গুলি চালায় বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতীতেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে।