ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এতে দেশটির পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী

বুধবার (২৫ নভেম্বর) দেশটির একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কিম জং উন।

এ সময় পারমাণবিক অস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে গবেষণা কেন্দ্রের বিভিন্ন অংশ পরিদর্শন করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বিশ্লেষকদের ধারণা, প্রকাশিত ছবিগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের উপস্থিতি রয়েছে। এসব স্থাপনা ও সরঞ্জাম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ভারতে কমছে স্বর্ণের দাম, পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হারের প্রভাব

পরিদর্শনকালে কিম জং উন দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারমাণবিক শক্তি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ

আপডেটের সময়: ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এতে দেশটির পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল

বুধবার (২৫ নভেম্বর) দেশটির একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কিম জং উন।

এ সময় পারমাণবিক অস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে গবেষণা কেন্দ্রের বিভিন্ন অংশ পরিদর্শন করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী