ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা  ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন  নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  দশানী নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ধ্বংস ২ ড্রেজার মেশিন  সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’ শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরেছে সরকার। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর ৩৭২টি হামলায় ৩১৬ জন নিহত এবং ৪৯০ জন আহত হয়েছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত পাঁচ বছরে পার্বত্য জেলাগুলোতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে পার্বত্য তিন জেলায় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

এ ছাড়া ওই সময়ে ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

**নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন পদক্ষেপ**

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন আইনি, প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

চাঁদাবাজি নিয়ন্ত্রণে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

**বিশেষ অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার**

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানগুলোতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন এবং বিভিন্ন সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

**সাজেকের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ**

সংসদে আলোচনার সময় এস এ জিন্নাহ কবীর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা এবং সেনাসদস্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকারের বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

সম্পূরক প্রশ্নে তিনি পার্বত্য অঞ্চলের সশস্ত্র হামলার সঙ্গে দেশের অন্যান্য স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলামও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র থাকা, সেনা ক্যাম্পে হামলা এবং সম্ভাব্য বিদেশি মদদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্পের নিরাপত্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার প্রভাব নিয়েও প্রশ্ন করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাঙামাটির সাজেক ভ্যালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারও উদ্বিগ্ন। পর্যটন মৌসুমের আগে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়। এ সময় তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে।

তবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

আপডেটের সময়: ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরেছে সরকার। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর ৩৭২টি হামলায় ৩১৬ জন নিহত এবং ৪৯০ জন আহত হয়েছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত পাঁচ বছরে পার্বত্য জেলাগুলোতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে পার্বত্য তিন জেলায় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

এ ছাড়া ওই সময়ে ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

**নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন পদক্ষেপ**

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন আইনি, প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

চাঁদাবাজি নিয়ন্ত্রণে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

**বিশেষ অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার**

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানগুলোতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন এবং বিভিন্ন সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

**সাজেকের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ**

সংসদে আলোচনার সময় এস এ জিন্নাহ কবীর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা এবং সেনাসদস্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকারের বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান