ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

সাক্ষাৎকালে মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও সরকার বদ্ধপরিকর।

পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি সহযোগিতা আরও জোরদার করবে।

আরও পড়ুনঃ  জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের

বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষিপদ্ধতি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ (পিডিসি) গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।

প্রতিনিধিদল আরও জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটিভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কাজও করছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচনায় বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটনশিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদি অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে সংস্থাটির সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেটের সময়: ০৭:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

সাক্ষাৎকালে মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও সরকার বদ্ধপরিকর।

পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি সহযোগিতা আরও জোরদার করবে।

আরও পড়ুনঃ  শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষিপদ্ধতি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ (পিডিসি) গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।

প্রতিনিধিদল আরও জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ এবং জলাধার সংরক্ষণে কমিউনিটিভিত্তিক প্রকল্প পরিচালনা করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কাজও করছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ