ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাহাড়ি ঢলে ভেঙে গেল আখাউড়া-কসবা সড়কের ডাইভারসন, বন্ধ যান চলাচল

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের ওপর নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক (ডাইভারসন) ভেঙে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পানির তীব্র স্রোতে ডাইভারসনের একটি অংশ ভেঙে যায়। বুধবার সরেজমিনে দেখা যায়, প্রায় ২০ ফুট সড়ক পানির স্রোতে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

এর ফলে যানবাহনগুলোকে গ্রামের ভেতরের বিকল্প পথ দিয়ে অতিরিক্ত ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রীদের সময় ও যাতায়াত ব্যয়—দুটিই বেড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। ডাইভারসন ভেঙে যাওয়ায় আখাউড়া, কসবা, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ

আখাউড়া উপজেলা কৃষি অফিসের কর্মী মো. সাইফুল ইসলাম জানান, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন তিনি। সড়কটি ভেঙে যাওয়ায় এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়া বলেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোতেই ডাইভারসনটি ভেঙে গেছে। পানি কমে গেলে দ্রুত এটি পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত বিকল্প সড়ক পুনর্নির্মাণ করা হবে।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে কাকিনা খালের পুরোনো সেতু দেবে যাওয়ার পর সেখানে নতুন সেতু নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ চলাকালে যান চলাচলের জন্য পাশেই অস্থায়ী ডাইভারসন তৈরি করা হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

পাহাড়ি ঢলে ভেঙে গেল আখাউড়া-কসবা সড়কের ডাইভারসন, বন্ধ যান চলাচল

আপডেটের সময়: ০৭:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের ওপর নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক (ডাইভারসন) ভেঙে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পানির তীব্র স্রোতে ডাইভারসনের একটি অংশ ভেঙে যায়। বুধবার সরেজমিনে দেখা যায়, প্রায় ২০ ফুট সড়ক পানির স্রোতে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

এর ফলে যানবাহনগুলোকে গ্রামের ভেতরের বিকল্প পথ দিয়ে অতিরিক্ত ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রীদের সময় ও যাতায়াত ব্যয়—দুটিই বেড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। ডাইভারসন ভেঙে যাওয়ায় আখাউড়া, কসবা, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আখাউড়া উপজেলা কৃষি অফিসের কর্মী মো. সাইফুল ইসলাম জানান, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন তিনি। সড়কটি ভেঙে যাওয়ায় এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়া বলেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোতেই ডাইভারসনটি ভেঙে গেছে। পানি কমে গেলে দ্রুত এটি পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি