ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক

“প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব”: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বক্তব্যে পরোক্ষভাবে জামায়াতকে ইঙ্গিত করা হলেও সরাসরি কোনো দলের নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, “নাম বলে দিলেই পারতেন জামায়াতে ইসলামী। মাঝেমধ্যে নেকাব খোলা ভালো—এখানে খুললেন না কেন?”

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে ৭০০ কোটি টাকা নিয়ে নির্বাচনী তহবিলে অর্থায়নের যে অভিযোগ আনা হয়েছে, তা যদি জামায়াতের বিরুদ্ধে হয়, তবে সেটি প্রমাণ করার চ্যালেঞ্জ তিনি দেন। তার ভাষায়, “যদি প্রমাণ করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে তাকে মেডেল দেব।” পাশাপাশি তিনি দাবি করেন, দলীয় তহবিলে এমন কোনো অর্থ এলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করেন তিনি। শফিকুর রহমানের দাবি, এটি কোনো রাজনৈতিক বা ধর্মভিত্তিক প্রকল্প নয়। একই সঙ্গে তিনি ১১ হাজার কোটি টাকার অর্থায়ন প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন।

শেয়ারহোল্ডার প্রসঙ্গে তিনি বলেন, কারা কীভাবে শেয়ার নিয়ন্ত্রণে এসেছে তা প্রকাশ্যে আনা উচিত। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি বিপুল অঙ্কের অর্থ নিয়ন্ত্রণ করেছেন এবং ব্যাংকের শেয়ার কাঠামো জোরপূর্বক পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো একক দলের নয়; এখানে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ ও ভিন্ন ধর্মাবলম্বীরাও যুক্ত। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে বলেও সতর্ক করেন তিনি।

অবশেষে তিনি দাবি করেন, আগের মালিকদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া শেয়ার ফিরিয়ে দিয়ে নিয়ম অনুযায়ী পরিচালনা নিশ্চিত করা উচিত। পাশাপাশি ব্যাংক খাতে চলমান অনিয়ম ও প্রভাব খাটানোর বিষয়গুলো নিয়েও তদন্তের আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক

“প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব”: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

আপডেটের সময়: ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বক্তব্যে পরোক্ষভাবে জামায়াতকে ইঙ্গিত করা হলেও সরাসরি কোনো দলের নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, “নাম বলে দিলেই পারতেন জামায়াতে ইসলামী। মাঝেমধ্যে নেকাব খোলা ভালো—এখানে খুললেন না কেন?”

আরও পড়ুনঃ  ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে ৭০০ কোটি টাকা নিয়ে নির্বাচনী তহবিলে অর্থায়নের যে অভিযোগ আনা হয়েছে, তা যদি জামায়াতের বিরুদ্ধে হয়, তবে সেটি প্রমাণ করার চ্যালেঞ্জ তিনি দেন। তার ভাষায়, “যদি প্রমাণ করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে তাকে মেডেল দেব।” পাশাপাশি তিনি দাবি করেন, দলীয় তহবিলে এমন কোনো অর্থ এলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করেন তিনি। শফিকুর রহমানের দাবি, এটি কোনো রাজনৈতিক বা ধর্মভিত্তিক প্রকল্প নয়। একই সঙ্গে তিনি ১১ হাজার কোটি টাকার অর্থায়ন প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন।

শেয়ারহোল্ডার প্রসঙ্গে তিনি বলেন, কারা কীভাবে শেয়ার নিয়ন্ত্রণে এসেছে তা প্রকাশ্যে আনা উচিত। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি বিপুল অঙ্কের অর্থ নিয়ন্ত্রণ করেছেন এবং ব্যাংকের শেয়ার কাঠামো জোরপূর্বক পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১