ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফতুল্লায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে দগ্ধ দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ১১ বছর বয়সী আতিয়া মারা যায়। এর এক দিন পর বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় ১৪ বছর বয়সী জিদনী।

গুরুতর দগ্ধ আরও এক ছাত্রী আইসিইউতে চিকিৎসাধীন। অন্য দুই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ  দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

আইসিইউতে জিদনীর মৃত্যু

বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিদনীর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরের ৮২ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার একই ঘটনায় মারা যায় আতিয়া। ১১ বছর বয়সী এই ছাত্রীর শরীরের ৪৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জের ওই ঘটনায় মোট পাঁচজন রোগী তাদের ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে।

আরও পড়ুনঃ  সালমানের ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আরও একজন আইসিইউতে

চিকিৎসকেরা জানান, ১৩ বছর বয়সী লামিয়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছে।

অন্যদিকে তুলনামূলক কম দগ্ধ হওয়া আছিয়া ও সুমাইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

যেভাবে ঘটে দুর্ঘটনা

গত ২৬ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া

ঘটনার সময় মাদ্রাসার আবাসিক ছাত্রীরা ছাদে খেলাধুলা করছিল। তাদের কাছে পাতাযুক্ত আখও ছিল। খেলার একপর্যায়ে ওই আখ ১১ হাজার ভোল্টের হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে।

এতে বিকট শব্দে বৈদ্যুতিক স্পার্ক হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই পাঁচ ছাত্রী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ফতুল্লায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে দগ্ধ দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আপডেটের সময়: ০৩:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ১১ বছর বয়সী আতিয়া মারা যায়। এর এক দিন পর বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় ১৪ বছর বয়সী জিদনী।

গুরুতর দগ্ধ আরও এক ছাত্রী আইসিইউতে চিকিৎসাধীন। অন্য দুই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ  মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

আইসিইউতে জিদনীর মৃত্যু

বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিদনীর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরের ৮২ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার একই ঘটনায় মারা যায় আতিয়া। ১১ বছর বয়সী এই ছাত্রীর শরীরের ৪৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জের ওই ঘটনায় মোট পাঁচজন রোগী তাদের ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি

আরও একজন আইসিইউতে

চিকিৎসকেরা জানান, ১৩ বছর বয়সী লামিয়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছে।

অন্যদিকে তুলনামূলক কম দগ্ধ হওয়া আছিয়া ও সুমাইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

যেভাবে ঘটে দুর্ঘটনা

গত ২৬ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার