
চলমান আইপিএলে দারুণ ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী আবারও ব্যাট হাতে নজর কাড়লেন। মঙ্গলবার (১৯ মে) লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ফিফটি করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
ফিফটি পূর্ণ করার পর বৈভবকে দেখা যায় আঙুল দিয়ে ইংরেজি ‘A’ অক্ষর দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। ম্যাচ শেষে শুরুতে তিনি জানান, এটি তার স্বাভাবিক উদযাপনের অংশ এবং এর বিশেষ কোনো অর্থ নেই।
তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজস্থান রয়্যালসের প্রকাশ করা এক ভিডিওতে বৈভব জানান, এই উদযাপনটি আসলে তার মায়ের জন্য উৎসর্গ করা ছিল। তার মায়ের নাম ইংরেজি ‘A’ অক্ষর দিয়ে শুরু হয় বলেই তিনি এই প্রতীকী উদযাপন করেছেন।
তিনি বলেন, বিষয়টি আগে প্রকাশ করতে চাননি, তবে ভবিষ্যতেও এমন উদযাপন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।
চলতি আইপিএলে বৈভব সূর্যবংশী অসাধারণ ফর্মে আছেন। ১৩ ম্যাচে ৫৭৯ রান করে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন, গড় প্রায় ৪৪-এর বেশি।
প্রতিবেদকের নাম 


























