ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে। গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করে র‍্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এরপর আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে পুলিশের উপস্থিতির মধ্যেই হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। পুলিশের চোখের সামনেই আসামি দৌড়ে পালিয়ে যাওয়ায় সেখানে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় থামার পর তিনি পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তারে আটোয়ারী থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

আপডেটের সময়: ১২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে। গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করে র‍্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

এরপর আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে পুলিশের উপস্থিতির মধ্যেই হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার