ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মোতায়েন করা সব বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।

পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবস্থান করা মার্কিন বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে। নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় আগে থেকেই সামরিক সরঞ্জাম ও সেনাসদস্যদের স্থানান্তরের তথ্য প্রকাশ করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্দেহজনক কর্মকাণ্ড ঘিরে তৎপরতা

এর আগে গত রোববার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয় এক কৃষক কয়েকজন ব্যক্তিকে একাধিক যানবাহন নিয়ে ঘাঁটির আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, ঢাকা-দিল্লির সংলাপ অব্যাহত

পরে তদন্ত চালিয়ে যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। তবে সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলরও বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচজন গ্রেপ্তার

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে লন্ডনের ২০ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’

তাদের জামিনে মুক্তির ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে।

ইরান অভিযানে ব্যবহৃত হয়েছিল ঘাঁটিটি

আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাজ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। এর আগে ইরানে মার্কিন সামরিক হামলার সময়ও এই বিমানঘাঁটি ব্যবহার করা হয়েছিল।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই ঘাঁটিতে মোতায়েন থাকা সব বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার বিষয়টি সামনে এলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আপডেটের সময়: ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মোতায়েন করা সব বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।

পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবস্থান করা মার্কিন বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে। নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় আগে থেকেই সামরিক সরঞ্জাম ও সেনাসদস্যদের স্থানান্তরের তথ্য প্রকাশ করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ইমরানের মুক্তির দাবিতে রাজপথে লাখো সমর্থক, ইসলামাবাদ ঘিরে বাড়ছে উত্তেজনা

সন্দেহজনক কর্মকাণ্ড ঘিরে তৎপরতা

এর আগে গত রোববার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয় এক কৃষক কয়েকজন ব্যক্তিকে একাধিক যানবাহন নিয়ে ঘাঁটির আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবস আজ, শিক্ষকদের অবদান স্মরণের দিন

পরে তদন্ত চালিয়ে যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। তবে সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলরও বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচজন গ্রেপ্তার

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে লন্ডনের ২০ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, গুরুত্ব পেল টেকসই নগরায়ণ