ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পরিচ্ছন্নতাকর্মীদের চোখে পড়ে মরদেহ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় দুটি ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান তারা।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ

বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া নবজাতকের একজন ছেলে ও অন্যজন মেয়ে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

কে বা কারা ফেলেছে, তদন্তে পুলিশ

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী হালিমা খাতুন বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পরিচ্ছন্নতাকর্মীদের চোখে পড়ে মরদেহ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় দুটি ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান তারা।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া নবজাতকের একজন ছেলে ও অন্যজন মেয়ে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

কে বা কারা ফেলেছে, তদন্তে পুলিশ

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী হালিমা খাতুন বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই