ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বসনিয়ায় গণহত্যার দায়ে দণ্ডিত রাতকো ম্লাদিচের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

বসনিয়ায় গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সার্বিয়ান জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার মুসলিম হত্যার ঘটনায় তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতার নিদর্শন ছিল এই হত্যাযজ্ঞ।

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের পাশাপাশি বসনিয়ার রাজধানী সারায়েভোতে দীর্ঘদিনের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যার জন্যও ম্লাদিচের বাহিনী দায়ী ছিল। এ কারণে তাকে ‘বসনিয়ার কসাই’ নামে অভিহিত করা হয়।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

২০১১ সালে গ্রেফতারের পর ২০১৭ সালে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২১ সালে তার আপিলও খারিজ হয়ে যায়।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

চলতি আগস্টে জাতিসংঘের এক চিকিৎসক জানিয়েছিলেন, ম্লাদিচের মৃত্যু যেকোনো সময় হতে পারে। অসুস্থতার কারণে মুক্তির আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বসনিয়ায় গণহত্যার দায়ে দণ্ডিত রাতকো ম্লাদিচের মৃত্যু

আপডেটের সময়: ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বসনিয়ায় গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সার্বিয়ান জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার মুসলিম হত্যার ঘটনায় তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতার নিদর্শন ছিল এই হত্যাযজ্ঞ।

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের পাশাপাশি বসনিয়ার রাজধানী সারায়েভোতে দীর্ঘদিনের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যার জন্যও ম্লাদিচের বাহিনী দায়ী ছিল। এ কারণে তাকে ‘বসনিয়ার কসাই’ নামে অভিহিত করা হয়।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

২০১১ সালে গ্রেফতারের পর ২০১৭ সালে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২১ সালে তার আপিলও খারিজ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল