ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও ক্রিপ্টো লেনদেনের অভিযোগ, সাময়িক বরখাস্ত

অনলাইন জুয়া, অনিয়ম এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান খান রকি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ জুলাই জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক নির্দেশিকা অনুসারে তিনি নির্ধারিত নিয়মে খোরপোশ ভাতা পাবেন। আদেশ জারির দিন থেকেই এটি কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  ২৬ জুলাই বিএনপির আহ্বানের পর রাজপথে সক্রিয় হয় ছাত্রদল

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পুলিশি মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানের খবর আগেই পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, রকিবুল হাসান খান রকি একাধিক ব্যাংকে বিভিন্ন হিসাব পরিচালনা করতেন। এসব হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, যার বড় একটি অংশ অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে, সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, রকিবুল হাসান খান রকি অফিসে বেশিরভাগ সময় নীরব থাকতেন। সহকর্মীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন।

অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও ক্রিপ্টো লেনদেনের অভিযোগ, সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৯:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অনলাইন জুয়া, অনিয়ম এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান খান রকি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ জুলাই জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক নির্দেশিকা অনুসারে তিনি নির্ধারিত নিয়মে খোরপোশ ভাতা পাবেন। আদেশ জারির দিন থেকেই এটি কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ  ‘শাপলা চত্বরে গণহত্যার মতো বর্বরতা দেশের ইতিহাসে নজিরবিহীন’—চিফ প্রসিকিউটর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পুলিশি মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানের খবর আগেই পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ  নদী সাঁতরে বনে ফিরল রয়েল বেঙ্গল টাইগার, তিন দিনেই দ্বিতীয়বার দেখা মিলল সুন্দরবনে