ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার পরিকল্পিতভাবে কাজ করতে চায়। বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে যেসব পরিকল্পনা ও পদক্ষেপ প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি

তিনি বলেন, বিএনপিকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, কিছু রাজনৈতিক দল তখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা দেশের মানুষের স্বার্থে নেওয়া উদ্যোগে বাধা সৃষ্টি করবে, রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  ২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক মানুষ বর্তমানে বিদ্যুতের সংকটে ভুগছেন। এই সংকটের জন্য স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপকে দায়ী করেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হবে। ওই অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ  নালা খনন করতে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের বার ও মুদ্রা

এ সময় প্রধানমন্ত্রী জানান, নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে। নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সব খরচ সরকার বহন করবে।

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৩:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার পরিকল্পিতভাবে কাজ করতে চায়। বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে যেসব পরিকল্পনা ও পদক্ষেপ প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

তিনি বলেন, বিএনপিকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, কিছু রাজনৈতিক দল তখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা দেশের মানুষের স্বার্থে নেওয়া উদ্যোগে বাধা সৃষ্টি করবে, রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক মানুষ বর্তমানে বিদ্যুতের সংকটে ভুগছেন। এই সংকটের জন্য স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপকে দায়ী করেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হবে। ওই অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার