ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

  • Arif
  • আপডেটের সময়: ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

বাংলাদেশে ভারতের নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।বাংলাদেশ

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ অধিদপ্তর (এডিজিপিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার মনোনীত প্রতিনিধি দিনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করা, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন সীমান্ত সমন্বয়, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ভারতের ‘আইনি ও প্রশাসনিক বিষয়’; এ বিষয়ে ঢাকার মন্তব্য করার সুযোগ নেই, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ ইস্যু।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়া ও আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে, যাতে তিনি বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ভারত-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে নতুন এক কাঠামোগত পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। দুই দেশই পারস্পরিক স্বার্থভিত্তিক ও বাস্তববাদী অংশীদারত্বের দিকে এগোতে কাজ করছে।

তবে ভারত-বাংলাদেশ সম্পর্ক এখনও সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তনের মতো জটিল বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

আপডেটের সময়: ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলাদেশে ভারতের নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।বাংলাদেশ

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ অধিদপ্তর (এডিজিপিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার মনোনীত প্রতিনিধি দিনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করা, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন সীমান্ত সমন্বয়, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ভারতের ‘আইনি ও প্রশাসনিক বিষয়’; এ বিষয়ে ঢাকার মন্তব্য করার সুযোগ নেই, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ ইস্যু।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়া ও আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে, যাতে তিনি বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত