ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে চতুর্থ স্থানে। এই অবস্থান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, দেশের বাইরেও এখন যেকোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই সাফল্যের পেছনে দলের খেলোয়াড়দের মানসিকতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’

আরও পড়ুনঃ  ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনছে বিসিবি

তবে বাংলাদেশের সামনে পথটা সহজ হবে না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে হবে দলকে। মুশতাক বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কন্ডিশন বুঝে খেলতে হবে। এশিয়ায় বল স্পিন করলেও অস্ট্রেলিয়ায় ভিন্ন পরিস্থিতি। তাই কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি ও অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের ফাস্ট বোলার ও ব্যাটাররা ভালো করছে উল্লেখ করে তিনি বলেন, দলের সবাই এখন নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করছে।

আরও পড়ুনঃ  আজ টিভিতে যেসব খেলা, মুখোমুখি বাংলাদেশ-ভারত

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে—এমন বিশ্বাস আগে থেকেই ছিল বলে জানান মুশতাক। ইংল্যান্ডে খণ্ডকালীন কাজ করার সময় সেখানকার গণমাধ্যমকেও তিনি বলেছিলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারে।

মুশতাক বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের উন্নতির পাশাপাশি নিজেদের সেরাটা তুলে ধরার সুযোগ থাকে। ভালো করতে হলে দক্ষতার পাশাপাশি মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। তার মতে, ক্রিকেটের বড় একটি অংশই মানসিক লড়াই; মানসিকভাবে ভালো থাকলে এবং মৌলিক দক্ষতা ঠিক থাকলে ভালো পারফর্ম করা সম্ভব।

বাংলাদেশ দলের বর্তমান সাফল্যের পেছনে আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বাস থাকলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে এবং দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাতে পারে।

আরও পড়ুনঃ  চোটে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তারা

উদাহরণ হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথাও তুলে ধরেন মুশতাক। তিনি বলেন, পাকিস্তানের মাটিতে সবুজ পিচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এরপর বাংলাদেশে এসেও সবুজ পিচে তাদের হারানো হয়েছে। এমনকি সবুজ পিচেও বাংলাদেশের স্পিনাররা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

মুশতাকের মতে, হারার ভয় না থাকলেই জয়ের সুযোগ তৈরি হয়। কোচ হিসেবে খেলোয়াড়দের মানসিকতার এই পরিবর্তন ঘটানোও তাদের দায়িত্ব। বাংলাদেশের বর্তমান সাফল্যের কৃতিত্ব নির্বাচক, কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার বলে উল্লেখ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক

আপডেটের সময়: ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে চতুর্থ স্থানে। এই অবস্থান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, দেশের বাইরেও এখন যেকোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই সাফল্যের পেছনে দলের খেলোয়াড়দের মানসিকতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’

আরও পড়ুনঃ  জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

তবে বাংলাদেশের সামনে পথটা সহজ হবে না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে হবে দলকে। মুশতাক বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কন্ডিশন বুঝে খেলতে হবে। এশিয়ায় বল স্পিন করলেও অস্ট্রেলিয়ায় ভিন্ন পরিস্থিতি। তাই কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি ও অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের ফাস্ট বোলার ও ব্যাটাররা ভালো করছে উল্লেখ করে তিনি বলেন, দলের সবাই এখন নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করছে।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়