ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিধানসভার আস্থা ভোটে বিজয়ের জয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৩ সময় দেখুন

তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। ভোটাভুটিতে তিনি ১৪৪টি ভোট লাভ করেন।

বিজয়ের পক্ষে তার নিজ দলের পাশাপাশি আইইউএমএল, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং এআইএডিএমকের একটি বিদ্রোহী অংশ সমর্থন দেয়। বিপক্ষে ভোট পড়ে ২২টি। এদিকে ডিএমকের ৫৯ জন বিধায়ক ভোটাভুটির আগেই ওয়াকআউট করেন এবং পাঁচজন ভোটদান থেকে বিরত থাকেন।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

আস্থা ভোটের আগেই এআইএডিএমকে শিবিরে ভাঙনের ইঙ্গিত দেখা যায়। দলের কয়েকজন বিধায়ক বিজয় সরকারকে সমর্থনের ঘোষণা দেন। পরে দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

আস্থা ভোটে জয় পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় ডিএমকেকে ‘অহংকারী’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, নির্বাচনে তার দল এককভাবে বেশি জনসমর্থন পেয়েছে।

আরও পড়ুনঃ  আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বিজয় মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ দেন। তবে নিজের জ্যোতিষীকে প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বিরোধিতা বাড়লে সেই নিয়োগ বাতিল করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিধানসভার আস্থা ভোটে বিজয়ের জয়

আপডেটের সময়: ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। ভোটাভুটিতে তিনি ১৪৪টি ভোট লাভ করেন।

বিজয়ের পক্ষে তার নিজ দলের পাশাপাশি আইইউএমএল, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং এআইএডিএমকের একটি বিদ্রোহী অংশ সমর্থন দেয়। বিপক্ষে ভোট পড়ে ২২টি। এদিকে ডিএমকের ৫৯ জন বিধায়ক ভোটাভুটির আগেই ওয়াকআউট করেন এবং পাঁচজন ভোটদান থেকে বিরত থাকেন।

আরও পড়ুনঃ  আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আস্থা ভোটের আগেই এআইএডিএমকে শিবিরে ভাঙনের ইঙ্গিত দেখা যায়। দলের কয়েকজন বিধায়ক বিজয় সরকারকে সমর্থনের ঘোষণা দেন। পরে দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

আস্থা ভোটে জয় পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় ডিএমকেকে ‘অহংকারী’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, নির্বাচনে তার দল এককভাবে বেশি জনসমর্থন পেয়েছে।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭