ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করতে আইনে সংশোধনের উদ্যোগ

বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় সংশোধিত আইনের খসড়া প্রস্তুতের কাজ চলছে। নতুন আইনে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ ধারা ব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার সুযোগও সীমিত করা হবে।

আরও পড়ুনঃ  দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিয়ের নিবন্ধনের সময় আর ম্যানুয়াল বা কাগজের জন্মসনদ গ্রহণ করা হবে না। বর-কনের বয়স যাচাইয়ে বাধ্যতামূলকভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন তথ্য ব্যবহার করতে হবে। জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্কদের প্রকৃত বয়স গোপনের প্রবণতা বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

মন্ত্রী আরও বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগে জটিলতা তৈরি হয়। তাই বাল্যবিবাহ পুরোপুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করতে আইনে সংশোধনের উদ্যোগ

আপডেটের সময়: ১১:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

আরও পড়ুনঃ  প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় সংশোধিত আইনের খসড়া প্রস্তুতের কাজ চলছে। নতুন আইনে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ ধারা ব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার সুযোগও সীমিত করা হবে।

আরও পড়ুনঃ  দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিয়ের নিবন্ধনের সময় আর ম্যানুয়াল বা কাগজের জন্মসনদ গ্রহণ করা হবে না। বর-কনের বয়স যাচাইয়ে বাধ্যতামূলকভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন তথ্য ব্যবহার করতে হবে। জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্কদের প্রকৃত বয়স গোপনের প্রবণতা বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রস্তাব নাকচ, নেতানিয়াহুর সিদ্ধান্তে বাড়ছে টানাপোড়েন