ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সেমিকন্ডাক্টর খাতে সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলেও বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

আরও পড়ুনঃ  ভাটারায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি এবং অন্যান্য সরকারি যানবাহন প্রয়োজন অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুনঃ  রাজধানীতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধনে ডিএমপির উদ্যোগ, নিরাপত্তায় জোর

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে সম্ভাব্য ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৮:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ভাটারায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলেও বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি এবং অন্যান্য সরকারি যানবাহন প্রয়োজন অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত