ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের বিধিনিষেধে বেনাপোল দিয়ে রপ্তানি অর্ধেকে নেমেছে, উদ্বেগে ব্যবসায়ীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ভারতের আরোপিত বিভিন্ন আমদানি নিষেধাজ্ঞা ও শর্তের প্রভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৮২ মেট্রিক টনে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ মেট্রিক টন।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

দৈনন্দিন বাণিজ্য কার্যক্রমেও এই বৈষম্যের চিত্র স্পষ্ট। সোমবার ভারত থেকে বাংলাদেশে ৩০৫টি ট্রাক পণ্য প্রবেশ করলেও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৪৪টি ট্রাক।

ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের ধারাবাহিক বাণিজ্যিক বিধিনিষেধই এই পরিস্থিতির প্রধান কারণ। ২০২৫ সালের ৮ এপ্রিল সড়কপথে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি বন্ধ করা হয়। পরে ১৫ এপ্রিল পাট ও পাটজাত পণ্য এবং ১৭ মে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠজাত পণ্য, ফল ও ফলজাত পণ্যের স্থলপথে আমদানিতেও নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

আরও পড়ুনঃ  প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুর হক বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও ভারত এসব বিধিনিষেধ প্রত্যাহার না করায় রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ভারতীয় বাজারের পাশাপাশি বাংলাদেশের উচিত বিকল্প আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দ্রুত উদ্যোগ নেওয়া। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা জোরদার করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার পর এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির সভাপতি মতিয়ার রহমানের মতে, বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) ট্রানজিট সুবিধা কার্যকরভাবে কাজে লাগানো গেলে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব হবে, যা বর্তমান বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হতে পারে।

এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন জানিয়েছেন, বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

ভারতের বিধিনিষেধে বেনাপোল দিয়ে রপ্তানি অর্ধেকে নেমেছে, উদ্বেগে ব্যবসায়ীরা

আপডেটের সময়: ০৪:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভারতের আরোপিত বিভিন্ন আমদানি নিষেধাজ্ঞা ও শর্তের প্রভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৮২ মেট্রিক টনে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ মেট্রিক টন।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের