ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে প্রায় ১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। বাকি অংশ ভারত থেকে আমদানি করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধীদলীয় সদস্য মো. আব্দুল বাতেনের সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের দেশভিত্তিক বড় দুটি বাণিজ্য ঘাটতি রয়েছে ভারত ও চীনের সঙ্গে। তবে বিষয়টিকে শুধু নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে ঘাটতি হিসেবে না দেখে সামগ্রিকভাবে দেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  দেশের পথে মির্জা আব্বাস

তিনি বলেন, ‘আমাদের ওভার-অল এক্সপোর্টেবিলিটি বাড়ানো দরকার, এক্সপোর্টের এবিলিটি বাড়ানো দরকার।’

বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি সক্ষমতা বাড়াতে চামড়া, পাট, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও সেমিকন্ডাক্টরসহ কয়েকটি খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব খাতে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

নীতি সহায়তা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এসব খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি যেসব খাত এখনো সম্ভাবনার পর্যায়ে পৌঁছাতে পারেনি, সেগুলোকে সক্ষম করে তোলার কাজ চলছে।

ভারতের বাজারে রপ্তানি বাড়াতে উদ্যোগ

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারতের বিভিন্ন খাতেও বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকেও কিছু বাধা রয়েছে। একইভাবে গত দুই বছরে বাংলাদেশের দিক থেকেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট

সম্প্রতি ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে অবকাঠামো উন্নয়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ভারতের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়াতে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যবসায়িক সুবিধা বিবেচনায় ভারত থেকে আমদানি

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো দেশ যখন আমদানি করে, সাধারণত সরকার নয়; বেসরকারি খাতের ব্যবসায়ীরাই তা করেন। ব্যবসায়ীরা অন্য উৎসের তুলনায় প্রতিযোগিতামূলক দামে পণ্য পাওয়ার বিষয়টি বিবেচনা করে আমদানির উৎস নির্বাচন করেন।

আরও পড়ুনঃ  দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান বেশি হলেও আমদানিকারকরা মূলত নিজেদের ব্যবসায়িক সুবিধা বিবেচনা করেই ভারত থেকে পণ্য আমদানি করে থাকেন বলে জানান তিনি।

ই-কমার্সে জাতীয় কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

এদিকে ই-কমার্স প্রতারণা রোধ ও গ্রাহকদের অর্থ সুরক্ষায় নতুন নিয়ন্ত্রণ কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে কি না—বিরোধীদলের সংরক্ষিত নারী আসন-৩৯-এর সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ই-কমার্স ও ডিজিটাল ট্রেডের জন্য একটি ‘জাতীয় কর্তৃপক্ষ’ গঠনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, ই-কমার্স ও ডিজিটাল ট্রেডের জন্য একটি জাতীয় কর্তৃপক্ষ গঠন করা গেলে পুরো খাতকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং সুশাসনের আওতায় আনা সম্ভব হবে। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

আপডেটের সময়: ০৭:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে প্রায় ১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। বাকি অংশ ভারত থেকে আমদানি করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধীদলীয় সদস্য মো. আব্দুল বাতেনের সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের দেশভিত্তিক বড় দুটি বাণিজ্য ঘাটতি রয়েছে ভারত ও চীনের সঙ্গে। তবে বিষয়টিকে শুধু নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে ঘাটতি হিসেবে না দেখে সামগ্রিকভাবে দেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  সম্পদবিবরণী না দিলে নতুন পে-স্কেলের সুবিধা নয়: টিআইবি

তিনি বলেন, ‘আমাদের ওভার-অল এক্সপোর্টেবিলিটি বাড়ানো দরকার, এক্সপোর্টের এবিলিটি বাড়ানো দরকার।’

বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি সক্ষমতা বাড়াতে চামড়া, পাট, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও সেমিকন্ডাক্টরসহ কয়েকটি খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব খাতে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

নীতি সহায়তা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এসব খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি যেসব খাত এখনো সম্ভাবনার পর্যায়ে পৌঁছাতে পারেনি, সেগুলোকে সক্ষম করে তোলার কাজ চলছে।

ভারতের বাজারে রপ্তানি বাড়াতে উদ্যোগ

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারতের বিভিন্ন খাতেও বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকেও কিছু বাধা রয়েছে। একইভাবে গত দুই বছরে বাংলাদেশের দিক থেকেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, তবে সময় চূড়ান্ত হয়নি

সম্প্রতি ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে অবকাঠামো উন্নয়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ভারতের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়াতে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যবসায়িক সুবিধা বিবেচনায় ভারত থেকে আমদানি

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো দেশ যখন আমদানি করে, সাধারণত সরকার নয়; বেসরকারি খাতের ব্যবসায়ীরাই তা করেন। ব্যবসায়ীরা অন্য উৎসের তুলনায় প্রতিযোগিতামূলক দামে পণ্য পাওয়ার বিষয়টি বিবেচনা করে আমদানির উৎস নির্বাচন করেন।

আরও পড়ুনঃ  বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্যনির্ভর গবেষণার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির