ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১৫ ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সংঘটিত এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে হন মে রুত এনগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও ক্রুরা পানিতে তলিয়ে যান।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান ও তথ্য সংগ্রহের কাজ চলছে। হতাহতদের পরিচয় নিশ্চিত করতে দূতাবাস নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে নৌ-দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এই ঘটনাও সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১৫ ভারতীয়

আপডেটের সময়: ০৮:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সংঘটিত এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে হন মে রুত এনগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও ক্রুরা পানিতে তলিয়ে যান।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান