ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭ সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভূমিকম্প মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি ভিত্তি গড়ে তুলছে সরকার। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  বদলি খেলোয়াড়দের গোলে পার্মাকে হারালো জুভেন্টাস

নিলুফার চৌধুরী মনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জাম সম্পর্কে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি তৈরির কাজ চলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় কার্যকরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার উপযোগী করে তোলা হচ্ছে।

আরও পড়ুনঃ  রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার

উদ্ধার সরঞ্জাম সংগ্রহ ও বিতরণ

ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের তালিকা অনেক বড় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনেছে। এসব সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসারসহ দুর্যোগ মোকাবিলায় সরাসরি কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আরও কিছু সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সেগুলোর টেন্ডার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি খাতের সরঞ্জামও কাজে লাগানোর পরিকল্পনা

প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকারি সংস্থাগুলোর সরঞ্জাম নয়, বেসরকারি খাতের কাছে থাকা দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার সরঞ্জামেরও তালিকা তৈরি করা হয়েছে।

দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জাম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ

ভূমিকম্প মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি ভিত্তি গড়ে তুলছে সরকার। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

নিলুফার চৌধুরী মনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জাম সম্পর্কে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি তৈরির কাজ চলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় কার্যকরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার উপযোগী করে তোলা হচ্ছে।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলে প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার টাকা