ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘কাজ নেই’ আলোচনা প্রসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়াকে উদাহরণ দিলেন অপু বিশ্বাস চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২ পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশের আইনি ভুলে মুক্তি যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০ হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২ প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভোরে ২ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে ব্রাজিল–আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আগামীকাল রোববার (৭ জুন) ভোরে পৃথক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে। বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাইয়ে দুই দলের ম্যাচের ব্যবধান থাকবে মাত্র দুই ঘণ্টা।

বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিওতে আফ্রিকার শক্তিশালী দল মিশরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এটি তাদের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

এর ঠিক দুই ঘণ্টা পর, বাংলাদেশ সময় সকাল ৬টায় টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দল এই ম্যাচের পর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

ব্রাজিলের ‘হেক্সা’ মিশন শুরু হবে ১৪ জুন, নিউ জার্সির রাদারফোর্ড স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে সেলেসাওদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ম্যাচ দুটি যথাক্রমে ২০ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

অন্যদিকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।

দুই দলের ঘোষিত স্কোয়াডে রয়েছে তারকায় ভরপুর লাইনআপ। ব্রাজিল দলে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসন। রক্ষণে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহাস, মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং আক্রমণে নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা ও তরুণ এন্ড্রিক।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

আর্জেন্টিনার স্কোয়াডে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ থাকছেন।

বিশ্বকাপের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন প্রস্তুতি ম্যাচ ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘কাজ নেই’ আলোচনা প্রসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়াকে উদাহরণ দিলেন অপু বিশ্বাস

ভোরে ২ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে ব্রাজিল–আর্জেন্টিনা

আপডেটের সময়: ০৬:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আগামীকাল রোববার (৭ জুন) ভোরে পৃথক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে। বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাইয়ে দুই দলের ম্যাচের ব্যবধান থাকবে মাত্র দুই ঘণ্টা।

বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিওতে আফ্রিকার শক্তিশালী দল মিশরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এটি তাদের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

এর ঠিক দুই ঘণ্টা পর, বাংলাদেশ সময় সকাল ৬টায় টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দল এই ম্যাচের পর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

ব্রাজিলের ‘হেক্সা’ মিশন শুরু হবে ১৪ জুন, নিউ জার্সির রাদারফোর্ড স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে সেলেসাওদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ম্যাচ দুটি যথাক্রমে ২০ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

অন্যদিকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।

দুই দলের ঘোষিত স্কোয়াডে রয়েছে তারকায় ভরপুর লাইনআপ। ব্রাজিল দলে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসন। রক্ষণে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহাস, মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং আক্রমণে নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা ও তরুণ এন্ড্রিক।

আরও পড়ুনঃ  ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো