ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ২৪

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাবের মধ্যে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল মাত্র সাত মাস।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?

জানা গেছে, শিশুটি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১,০৬৯ জন শিশু। এর মধ্যে ৯৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বশেষ একদিনে আরও ২২ জন শিশু হাসপাতাল ছেড়েছে।

আরও পড়ুনঃ  কর্ণফুলী নদীর পাড়ে চলছে বড় নির্মাণকাজ, স্থানীয়রা উদ্বিগ্ন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ২৪

আপডেটের সময়: ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাবের মধ্যে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল মাত্র সাত মাস।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?

জানা গেছে, শিশুটি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১,০৬৯ জন শিশু। এর মধ্যে ৯৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বশেষ একদিনে আরও ২২ জন শিশু হাসপাতাল ছেড়েছে।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?