ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে ২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১ হাজার ৮০০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ থাকলেও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে পরিবারগুলোর আরও সচেতন হওয়া জরুরি।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, রোগীর চাপ বেশি হলেও সেবা দেওয়া হচ্ছে, তবে সংক্রমণ ঠেকাতে সচেতনতা বাড়াতে হবে।
প্রতিবেদকের নাম 























