ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত দুবার পিছিয়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ড্র লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শুক্রবার আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মহররমের প্রথম ১০ দিনের পর খামেনির দাফন, দাবি ইরানি কমিটির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি।

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের স্মরণসভা, জানাজা এবং দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান চুক্তিটি ‘সবদিক থেকেই লোকসানের’: মার্কিন কংগ্রেস সদস্য

বিবৃতিতে অনুষ্ঠানটির সময়সূচি ও আয়োজন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জল্পনা-কল্পনা এবং যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির দাবি, এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই এবং এগুলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে

কমিটি আরও জানায়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আশুরার পর, অর্থাৎ মহররমের প্রথম ১০ দিন শেষ হলে জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজন করা হবে।

শোকাহত মানুষের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়েছে। অনুষ্ঠানসংক্রান্ত চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

এদিকে, খামেনির মৃত্যু এবং এর প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন তথ্য ও দাবি আলোচিত হচ্ছে। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান ও ঘোষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি।

সূত্র: মেহের নিউজ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

মহররমের প্রথম ১০ দিনের পর খামেনির দাফন, দাবি ইরানি কমিটির

আপডেটের সময়: ০৬:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি।

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের স্মরণসভা, জানাজা এবং দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

আরও পড়ুনঃ  পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

বিবৃতিতে অনুষ্ঠানটির সময়সূচি ও আয়োজন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জল্পনা-কল্পনা এবং যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির দাবি, এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই এবং এগুলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের

কমিটি আরও জানায়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আশুরার পর, অর্থাৎ মহররমের প্রথম ১০ দিন শেষ হলে জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজন করা হবে।

শোকাহত মানুষের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়েছে। অনুষ্ঠানসংক্রান্ত চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  ইউক্রেনের হামলার চাপ স্বীকার করলেন পুতিন, রুশ অর্থনীতিতে প্রভাবের ইঙ্গিত